মোঃ ফিরোজ আহমেদ,রাজশাহী ব্যুরোঃ নওগাঁর আত্রাই উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সরকারি যাকাত ফান্ডে আদায়কৃত অর্থের শতকরা ৮০ ভাগ দরিদ্র, গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। ১৫ মার্চ দুপুর ২টায় আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাত দিয়ে অসহায় দের মাঝে যাকাত ফান্ডের চেক তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের আত্রাই উপজেলা সুপার মোঃ আকবর হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।অনুষ্ঠানে জানানো হয়, সরকারি যাকাত ফান্ডে আদায়কৃত অর্থের একটি বড় অংশ স্থানীয়ভাবে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা হচ্ছে, যা দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।