সাটুরিয়া, মানিকগঞ্জ, বাংলাদেশ।
এমন একজন সোনার মানুষ দেওনা খুঁজিয়া
সে আমাকে ভালোবেসে রাখবে ধরিয়া।
সোনার বাংলা নামটি আমার ডাকে সর্বদেশ
রাজনীতির প্রতিহিংসায় করছে আমায় শেষ।
আমার ভিতর ঢুকছে কিছু বানর হনুমান
খামছি মেরে লুটে নিয়ে করছে বলি দান।
দুর্নীতিতে ভরে গেছে আমার অঙ্গখানি
দেশের জন্য কেউ ভাবেনা হলাম কলস্ককিনি।
কত রংয়ের খুন কারাপি হচ্ছে আমার বুকে
কিযে করি,কি করিবো, থাকি মনের দূখে।
ঈমান আমল ঠিক রাখিয়া, যদি করে কাজ
বিশ্বের মাঝে বাংলার মাটি, হইবে মাথার তাঁজ।