শোক সংবাদ

মোঃ রবিউল সরদার 
আত্রাই প্রতিনিধি

"
Uploaded Image

শোক সংবাদ"

জালালাবাদ গ্রামের কৃতি সন্তান, সকলের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জনাব আফতাব উদ্দীন প্রামানিক গতকাল বিকেল ৫টা ৪১ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। কর্মজীবনে তিনি সততা, ন্যায়পরায়ণতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সবার শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন। ব্যক্তিজীবনেও তিনি ছিলেন অত্যন্ত সদালাপী, মানবিক, বিচক্ষণ ও পরোপকারী একজন মানুষ। তাঁর ইন্তেকালে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাজার নামাজ আজ বাদ জুমা তার নিজ বাসভবন, রানীনগর উপজেলাধীন মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে অনুষ্ঠিত হবে। উক্ত জানাজায় আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণকে উপস্থিত থেকে দোয়া করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাঁর রূহের মাগফিরাত কামনা করা হচ্ছে। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এই দোয়া করা হলো।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ