মোঃ রবিউল সরদার,থানা প্রতিনিধি,আত্রাই, নওগাঁ: রান্না করা প্রেসার কুকার এর আঘাতে স্বামীর হাতে স্ত্রী খুন।বিশ্বস্ত প্রাপ্ত তথ্যের সূত্রে জানা যায় নওগাঁ জেলার পোরশা থানার-, ডাঙ্গাপাড়া, শিতলী গ্ৰামে- ঘটনা ঘটে পারিবারিক কলোহের জের ধরে তাহার নিজ বাড়ীতে অদ্য ০১/০৪/২০২৬ খ্রি তারিখ বেলা অনুমান ১২.৩০ ঘটিকার সময় জনৈক মোঃ মকিম (৩৬), পিতা-মৃত ওলিদ, স্ত্রী মোছাঃ মর্জিনা খাতুন (২৮), পিতা-মশিউর রহমান, সাং-শিতলী ডাঙ্গাপাড়া, থানা-পোরশা, জেলা-নওগাঁকে পারিবারিক কলহর জেড়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ঘাতক স্বামী ক্ষিপ্ত হয়ে রান্নায় ব্যবহৃত প্রেসার কুকার দিয়ে এলোপাতাড়ী ভাবে তার স্ত্রী মোছাঃ মর্জিনা খাতুন কে আঘাত শুরু করে মাথার পিছনে, মুখে ও নাকে আঘাত করে গুরুত্বর রক্তাক্ত ও জখম করে। স্থানীয় নিকটতম আত্মীয় স্বজন ভিকটিমকে সেখান থেকে উদ্ধার করে তাৎক্ষনিক ভাবে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। এরপর কর্তব্যরত চিকিৎসক প্রত্যাক্ষ করিয়া ভিকটিমকে মৃত ঘোষনা করে।
এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে উক্ত ঘাতক স্বামীর বিরুদ্ধে থানায় খবর দেয়। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথেই পোরশা থানার পুলিশ সুপার ঘাতক স্বামীকে গ্রেফতার করার জন্য অফিসার ইনচার্জ কে জরুরী নির্দেশনা প্রদান করেন। অফিসার ইনচার্জ পোরশা থানার নেতৃত্বে অদ্য ০১/০৪/২০২৬ খ্রি. তারিখ দুপুর ১৪.১৫ ঘটিকার সময় পোরশা থানা পুলিশের একটি বিশেষ টিম ঘাতক স্বামী মো মকিমকে জনগণের সহযোগিতায় গ্রেফতার করে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। উক্ত এলাকার বাসিদের দাবি উল্লেখিত ঘাতক স্বামীর প্রেশার যথাযথ আইন আনুক কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। পরবর্তীতে এই ধরনের ঘটনা আর যেন কেউ ঘটাতে না পারে এটাই সকলের প্রত্যাশা।
