কেশবপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সম্মেলন

কেশবপুর (যশোর) সংবাদদাতাঃ যশোরের কেশবপুরে বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ২১তম বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়। সমিতির সভাপতি ও কালিয়ারই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. মুনজুর রহমানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি সুপ্রভাত কুমার বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখার আমির জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান এবং সমিতির সাধারণ সম্পাদক বাসুদেব সেন গুপ্তসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ