News

নওগাঁয় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নববর্ষ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল


মোঃ ফিরোজ আহমেদ 
রাজশাহী ব্যুরো

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বাংলা নববর্ষের তাৎপর্য, ইতিহাস ও ইসলামের দৃষ্টিতে নতুন বছরের শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নতুন বছর মানুষের জীবনে নতুন প্রত্যাশা ও সম্ভাবনার বার্তা নিয়ে আসে। এ সময় সকলকে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজ গঠনের আহ্বান জানানো হয়।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Uploaded Image Uploaded Image Uploaded Image Uploaded Image Uploaded Image

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ