কপোতাক্ষ নিউজে খালি থাকা সাপেক্ষে প্রতিনিধি নিয়োগ চলছে। অতিস্বত্তর সম্পাদকের সাথে যোগাযোগ করুন।

news

news
আত্রাইয়ে ঈদের শেষ হাটে  কোরবানির হাটে মানুষের ঢল,লাখ টাকার গরু ঘিরে জমজমাট বেচাকেনা


মোঃ ফিরোজ আহমেদ 
রাজশাহী ব্যুরো
Uploaded Image


 নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী আহসানগন্জ ঈদের শেষ পশুর হাট এখন যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে।কোরবানির শেষ সময় ঘনিয়ে আসতেই হাটজুড়ে দেখা গেছে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়।দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা গরু,ছাগল ও ভেড়ায় মুখর হয়ে উঠেছে পুরো হাট এলাকা।বিশেষ করে মাঝারি আকারের দেশি গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে।এই হাটে গরু আসা শুরু হয়। মঙ্গলবার  সকাল হতে না হতেই আহসানগন্জ  পশুর হাটে মানুষের ঢল নামে।মঙ্গলবার ২৬ মে ২০২৬ আহসানগন্জ হাটে সকাল হতে না হতেই মানুষের ঢল নামে
হাটের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শত শত গবাদিপশু আর দরদামের  জমে ওঠে ঈদ বাজারের প্রাণচাঞ্চল্য। উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাশাপাশি আশপাশের জেলা থেকেও বিপুল সংখ্যক বিক্রেতা পশু নিয়ে হাটে আসেন। অন্যদিকে পরিবার-পরিজন নিয়ে পছন্দের পশু কিনতে আসেন অসংখ্য ক্রেতা। হাটে ঘুরে দেখা যায়,বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি আকারের দেশি গরুর প্রতি মানুষের আগ্রহ বেশি। তুলনামূলক কম দামে ভালো মানের গরু পাওয়ায় এসব গরুর চাহিদা বেড়েছে কয়েকগুণ। ফলে মাঝারি গরুর দামও ছিল বেশ চড়া। তবুও দরদাম শেষে হাসিমুখে গরু কিনে বাড়ি ফিরতে দেখা গেছে অনেককে।গরু বিক্রেতা আব্দুর রহিম বলেন, আমি হাটে একটি গরু এনেছিলাম। আল্লাহর রহমতে ভালো দামে বিক্রি করতে পেরেছি। এবার বাজারে ক্রেতা অনেক বেশি,তাই বেচাকেনাও ভালো হচ্ছে। নাটোর থেকে গরু কিনতে আসা ব্যাপারী আব্দুল জলিল বলেন, আমার পরিকল্পনা ছিল ১০টি গরু কেনার। কিন্তু বাজারে দাম একটু বেশি হওয়ায় এখন পর্যন্ত ৫টি গরু কিনেছি। 

হাটের ইজারাদার জানান,আহসানগন্জ পশুর হাট  আত্রাইয়ের অন্যতম বৃহৎ ও নিরাপদ পশুর হাট হিসেবে পরিচিত। ভালো যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ পরিবেশ ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকায় প্রতি বছরই এখানে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সমাগম ঘটে। কোরবানির আগের হাট হওয়ায় এবার পশুর আমদানিও ছিল চোখে পড়ার মতো।
এদিকে হাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আত্রাই  থানা পুলিশের টহল টিম ছিল সার্বক্ষণিক তৎপর। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের কর্মকর্তারা জানান,ক্রেতা-বিক্রেতারা যাতে নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয় করতে পারেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

news

news
কোরবানির ঈদ সামনে রেখে আত্রাইয়ে বেড়েছে তেঁতুল কাঠের খাটিয়ার চাহিদা


মোঃ ফিরোজ হোসাইন
রাজশাহী ব্যুরো

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নওগাঁর আত্রাইসহ বিভিন্ন এলাকায় বেড়েছে তেঁতুল গাছের কাঠ দিয়ে তৈরি খাটিয়ার চাহিদা। কোরবানির পশুর মাংস কাটাকাটি ও টুকরা করার কাজে ব্যবহৃত এসব খাটিয়া এখন বিক্রি হচ্ছে বাড়তি দামে। ঈদ যত ঘনিয়ে আসছে,ততই জমে উঠছে খাটিয়ার বেচাকেনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোরবানির পর মাংস ছাটাইয়ের কাজে তেঁতুল কাঠের খাটিয়া সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কারণ তেঁতুল কাঠ শক্ত হওয়ায় ধারালো অস্ত্রের আঘাতে সহজে ক্ষতিগ্রস্ত হয় না এবং কাঠের গুড়িও মাংসের সঙ্গে মিশে যায় না। এ কারণে অন্য কাঠের তুলনায় তেঁতুল কাঠের খাটিয়ার কদর অনেক বেশি।

কাঠ ব্যবসায়ীরা জানান, গ্রামের বিভিন্ন এলাকা থেকে তেঁতুল গাছ সংগ্রহ করে স্ব-মিলে কেটে ছোট, মাঝারি ও বড় আকারের খাটিয়া তৈরি করা হচ্ছে। বর্তমানে ছোট খাটিয়া ৩০০ টাকা, মাঝারি ৪০০ টাকা এবং বড় খাটিয়া ৫০০ থেকে ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কাঠ ব্যবসায়ী জুয়েল হোসেন  বলেন,“আগের মতো এখন সহজে তেঁতুল গাছ পাওয়া যায় না। যে গাছ পাওয়া যায়, সেটিও বেশি দামে কিনতে হচ্ছে। তাই খাটিয়ার দামও কিছুটা বেড়েছে।”

স্ব-মিল মালিক রাকিব সরদার জানান, এক সিএফটি তেঁতুল কাঠ দিয়ে ছোট-বড় মিলিয়ে প্রায় চারটি খাটিয়া তৈরি করা যায়। এসব খাটিয়া বিক্রি করে ব্যবসায়ীরা ভালো লাভ করছেন বলেও জানান তিনি।

মোঃ ফিরোজ আহমেদ 
০১৭১০ ৯৬৭৫২২
২৬/০৫/২০২৬
Uploaded Image Uploaded Image Uploaded Image Uploaded Image

news

news
ঈদ সামনে,নওগাঁর
Uploaded Image

আত্রাইয়ের কামারদের ব্যস্ততা বেড়েছে


মোঃ ফিরোজ আহমেদ
রাজশাহী ব্যুরো

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলার কামারপল্লীগুলোতে বেড়েছে কাজের চাপ। উপজেলার বিভিন্ন বাজার ও কামারের দোকানে সকাল থেকে রাত পর্যন্ত চলছে দা, ছুরি, বঁটি ও চাপাতি তৈরির কাজ। টুংটাং হাতুড়ির শব্দে মুখর হয়ে উঠেছে কামারশালাগুলো।

কামাররা জানান, কোরবানির পশু জবাই ও মাংস কাটার জন্য মানুষ এখন দা, ছুরি ও কাটারি কিনতে ভিড় করছেন। তবে লোহা, ইস্পাত ও কয়লার দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও অনেক বেড়েছে। ফলে আগের তুলনায় সরঞ্জামের দাম কিছুটা বেশি।

বান্দাইখাড়া হাটের কামার শ্রী সয়ন বলেন, বাপ-দাদার পেশা ধরে রেখেছি। সারা বছর কাজ কম থাকলেও কোরবানির ঈদের আগে অনেক ব্যস্ততা থাকে। তবে কাঁচামালের দাম বৃদ্ধির কারণে লাভ খুব বেশি থাকে না।

সুটকিগাছা বাজারের কামার আনোয়ার হোসেন জানান, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে কাজ করছেন তারা। কিন্তু এবার আশানুরূপ ক্রেতা না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন। তিনি এ পেশার মানুষের জন্য সরকারি সহায়তার দাবি জানান।

মোঃ ফিরোজ আহমেদ 
০১৭১০ ৯৬৭৫২২

news

news
ঈদ সামনে,নওগাঁর
Uploaded Image

আত্রাইয়ের কামারদের ব্যস্ততা বেড়েছে


মোঃ ফিরোজ আহমেদ
রাজশাহী ব্যুরো

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলার কামারপল্লীগুলোতে বেড়েছে কাজের চাপ। উপজেলার বিভিন্ন বাজার ও কামারের দোকানে সকাল থেকে রাত পর্যন্ত চলছে দা, ছুরি, বঁটি ও চাপাতি তৈরির কাজ। টুংটাং হাতুড়ির শব্দে মুখর হয়ে উঠেছে কামারশালাগুলো।

কামাররা জানান, কোরবানির পশু জবাই ও মাংস কাটার জন্য মানুষ এখন দা, ছুরি ও কাটারি কিনতে ভিড় করছেন। তবে লোহা, ইস্পাত ও কয়লার দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও অনেক বেড়েছে। ফলে আগের তুলনায় সরঞ্জামের দাম কিছুটা বেশি।

বান্দাইখাড়া হাটের কামার শ্রী সয়ন বলেন, বাপ-দাদার পেশা ধরে রেখেছি। সারা বছর কাজ কম থাকলেও কোরবানির ঈদের আগে অনেক ব্যস্ততা থাকে। তবে কাঁচামালের দাম বৃদ্ধির কারণে লাভ খুব বেশি থাকে না।

সুটকিগাছা বাজারের কামার আনোয়ার হোসেন জানান, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে কাজ করছেন তারা। কিন্তু এবার আশানুরূপ ক্রেতা না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন। তিনি এ পেশার মানুষের জন্য সরকারি সহায়তার দাবি জানান।

মোঃ ফিরোজ আহমেদ 
০১৭১০ ৯৬৭৫২২

news

news
প্রেমের ফাঁদে পড়ে সর্বস্ব হারানোর অভিযোগ, আত্রাইয়ের নারীর মানবেতর জীবন


মোঃ ফিরোজ আহমেদ 
রাজশাহী ব্যুরো

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের হাটকালুপাড়া গ্রামের এক নারী প্রেমের সম্পর্কের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোর্শেদা বেগম উপজেলার হাটকালুপাড়া গ্রামের মোঃ মকসেদ আলীর মেয়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকায় গার্মেন্টসে চাকরি করার সময় পাবনা জেলার সদর থানার খুটিপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমান পান্নার ছেলে সবুজ রহমান পান্নার সঙ্গে মোর্শেদা বেগমের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের আশ্বাস দিয়ে সবুজ রহমান পান্না মোর্শেদাকে সৌদি আরবে যেতে উৎসাহিত করেন। তিনি প্রতিশ্রুতি দেন, সৌদি আরব থেকে দেশে ফিরে এলে তাকে বিয়ে করবেন।

দীর্ঘ প্রায় ৮ বছর বিভিন্ন সময়ে বিয়ের কথা বলে মোর্শেদার কাছ থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে সবুজ রহমান পান্নার চাপে পড়ে মোর্শেদা তার স্বামীকে তালাক দেন। এরপর বিয়ের বাজার করার কথা বলে আরও ১ লাখ টাকা নেন অভিযুক্ত যুবক। তবে টাকা নেওয়ার পর বিয়ে না করে আত্মগোপনে চলে যান বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

বর্তমানে মোর্শেদা বেগম মানসিকভাবে ভেঙে পড়েছেন। একদিকে অর্থ হারানো, অন্যদিকে সংসার ভাঙনের কষ্টে তিনি মানবেতর জীবনযাপন করছেন। অভিযোগ রয়েছে, টাকা ফেরতের কথা বললে সবুজ রহমান পান্না তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নারী অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সবুজ রহমান পান্নার সঙ্গে এব্যাপারে  অনেক বার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে কোন প্রকার যোগাযোগ করতে পারা যায় নাই। 

মোঃ ফিরোজ আহমেদ 
০১৭১০ ৯৬৭৫২২
Uploaded Image Uploaded Image

news

news
আত্রাইয়ে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে সচেতনতামূলক প্রশিক্ষণ

মোঃ ফিরোজ আহমেদ 
রাজশাহী ব্যুরো
Uploaded Image


নওগাঁর আত্রাই উপজেলায় পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। কর্মশালায় বক্তারা কোরবানির পশু নির্ধারিত স্থানে জবাই, দ্রুত বর্জ্য অপসারণ এবং চামড়া নষ্ট হওয়া রোধে সঠিক নিয়মে লবণ ব্যবহার করে সংরক্ষণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে মো. নূরে আলম সিদ্দিক বলেন, কোরবানি শুধু ধর্মীয় উৎসব নয়, এর সঙ্গে পরিবেশ পরিচ্ছন্নতা ও দেশের অর্থনৈতিক স্বার্থও জড়িত। প্রতি বছর অসচেতনতার কারণে বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়, যা দেশের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই সবাইকে সচেতন হয়ে সঠিক পদ্ধতিতে চামড়া সংরক্ষণের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং চামড়ার অপচয় রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ, ইমাম-ওলামা, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছ, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. আকবর হোসাইন সবুজ, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক করতোয়ার সাংবাদিক মো. মুজাহিদ খাঁনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ওলামা প্রতিনিধি, মাংস ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

মোঃ ফিরোজ আহমেদ 
০১৭১০৯৬৭৫২২

News

News
নওগাঁয় জমে ওঠেছে পশুর হাট গুলো 


মোঃ ফিরোজ আহমেদ 
রাজশাহী ব্যু



রো

জমে ওঠেছে রাণীনগরে পশুর হাটগুলো৷পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে নওগাঁর রাণীনগর  উপজেলার ঐতিহ্যবাহী ত্রিমহনি হাট ও মিঠাপুড় পশুরহাট জমে উঠেছে।তবে ক্রেতার সমাগম হলেও বিক্রি এখনো জমে ওঠেনি বলে দাবি ব্যাপারী ও খামারিদের ।

এছাড়া নিরাপদে হাট থেকে পশু কিনতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে হাট কমিটি ত্রিমহনি হাট ও মিঠাপুড় হাটে ৷ 

আজ শনিবার ২৩ মে ২০২৬ সকালে ত্রিমহনি হাট ও মিঠাপুড় হাটে ট্রাকে, ট্রলি, নসিমন,ও ট্রলার যোগে কোরবানির পশু আসতে দেখা গিয়েছে৷ 


হাটে পশুর সরবরাহ বাড়ায় দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। তারা জানান, হাটের গরুর দাম আগের তুলনায় তেমন বাড়েনি। বাজার দর স্বাভাবিকই রয়েছে।
তবে গো-খাদ্যের দাম বাড়ায় লাভ হবে কি না তা নিয়ে শঙ্কিত খামারি ও ব্যাপারীরা।কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশা বিক্রেতারা বলেন, গ্রামে গো খাদ্য কেনা যায় না। আর বাজারে এসে কাঙ্ক্ষিত মূল্যে গরু বিক্রি করাও যায় না। গতবছরের তুলনায় এবছরে হাটে বেচাকেনা অনেক খারাপ, দামও কম। ক্রেতারা গরু ছাগল দেখছে কিন্তু যে দাম হাঁকছে তাতে গরু,ছাগল বিক্রি করা অসম্ভব,কারণ যে দামে গরু ছাগল কিনেছি,তারা তার থেকেও ২/ ৪ হাজার টাকা কম বলছেন।
এদিকে ছিনতাই,জাল টাকা লেনদেন রোধে নানান পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রিমহনি হাট ও মিঠাপুড় কমিটির ইজারাদাররা তিনি আরোও বলেন কোনো ভাবে এ হাটে যেন পকেটমার ও বাটপাররা না ঢুকতে পারে সে জন্য পুলিশ প্রশাসনের ব্যাবস্থা করেছি। যদি কোনো পশু অসুস্থ হয় তার চিকিৎসার জন্য ভেটেরিনারি ডাক্তারের একটা টিম রেখেছি।এছারা ব্যাপারিদের যেন কোনো প্রকার ভোগান্তি না পোহাইতে হয়, সে জন্য আমরা সর্ব প্রকার ব্যাবস্থা নিয়েছি।

মোঃ ফিরোজ আহমেদ 
০১৭১০৯৬৭৫২২
২৩/০৫/২০২৬
Uploaded Image Uploaded Image