আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ
করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরায় দুই জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে শুক্রবার রাতে একজন ও শনিবার ভোরে আরেক জনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সদর উপজেলার কাথন্ডা গ্রামের পিয়ার আলি (৩৭) ও তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের শহিদুল ইসলাম (৬৩) ভর্তি হন। তাদের অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে পিয়ার আলি ও শনিবার ভোরে শহিদুল ইসলাম মারা যান।