ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা



সম্রাট হোসেন শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬ বছরের ছেলেকে হত্যা করে আত্মহত্যা করেছে মা রিফা খাতুন (২৫)। গতরাতে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাকোশপোতা গ্রামে এ ঘটনা ঘটে। রিফা খাতুন ওই গ্রামের মামুন হোসেনের স্ত্রী। আজ সকালে মৃতদেহ দু’টি উদ্ধার করেছে পুলিশ।
মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খাঁন জানান, শুক্রবার রাতে শিশু পুত্র রিফাত কে সাথে নিয়ে পিতা মামুন হোসেন ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল। রাত ৩ টার দিকে গোয়াল ঘরে গরুর খাবার দিয়ে ফিরে এসে দেখে বিছানায় ছেলে রাব্বী বিছানায় নেই। পরে জানালা দিয়ে টর্চের আলোয় ঘরের ভিতরে দেখতে পায় স্ত্রী রিফা খাতুন গলায় ফাস নিয়ে ঝুলছে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে রাব্বীকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ সকালে মৃতদেহ দু’টি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে ছেলেকে শ্বাসরোধে হত্যার পর মাও আত্মহত্যা করেছে। তিনি আরো জানান, মৃত রিফা খাতুন মানষিক ভারসাম্যহীন ছিল বলে তারা জানতে পেরেছে। তারপরও ঘটনাটি তদন্ত শেষে বি¯Íারিত জানা যাবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ