নাটোরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার লাশ দাফন


 
 
 

রাজশাহী ব্যুরো
নাটোরের বড়াইগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বির  মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন করা হয়। গতকাল বৃহষ্পতিবার ২ টার দিকে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন (৭৫) নিজ বাসগৃহে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহে —–রাজিউন)। তিনি উপজেলার জোনাইল ইউনিয়নের বর্নি গ্রামের বাসিন্দা ছিলেন।
তার পারিবারিক সুত্রে জানা যায়, তিনি কিডনি সংক্রমণ ও ডায়াবেটিস রোগে ভুগতেছিলেন। গত বৃহষ্পতিবার তার বাড়িতে হঠাৎ শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে এবং মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত বৃহষ্পতিবার বিকেল পৌনে ছয়টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও বর্নি কবর স্থানে মাঠে জানাজার নামাজ শেষে বর্নি সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তার জানাজার নামাজে উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার পারভেজ সহ এলাকার মুক্তিযোদ্ধা ও ধর্ম পরায়ন মুসলমানগণ উপস্থিত ছিলেন। তাঁর মৃত্যুতে নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম- গুরম্নদাসপুর) সংসদ সদস্য অধ্যাপক মো.আব্দুল কুদ্দুস এবং বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ