সিরাজগঞ্জ নৌকা ডুবিতে এ পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধার



মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃ
সিরাজগঞ্জের যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় আরো ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে শিশুসহ নিহতের সংখ্যা হলো ১২ জন। তারা হলো, বেলকুচি উপজেলার পারসগুনা গ্রামের ধান কাট শ্রমিক ছানোয়ার (৩০) ও সাদিকুল (৩৮)।
শুক্রবার দুপুরের দিকে যমুনা নদীর তীরবর্তী খাস কাউলিয়া ও কাঁঠালবাড়ী নামকস্থান থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়েছে। যমুনাপাড়ে স্বজনদের এখনও শোকের মাতম চলছে। এনায়েতপুর থানার ওসি মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আমাদের প্রতিনিধিকে জানান, এনায়েতপুর থানার নৌঘাট থেকে মঙ্গলবার সকাল পৌনে ১১ টার দিকে ধান কাটার অধিকাংশ শ্রমিকসহ কমপক্ষে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত একটি নৌকা সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলে যাওয়ার পথে সাড়ে ১১ টার দিকে স্থলচর নামকস্থানে নৌকাটি ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এতে ৩৫ জন যাত্রী সাতঁরিয়ে প্রাণে রক্ষা পেয়েছে এবং আরো কমপক্ষে ৮/৯ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ