দাইয়ানুর রহমান মিষ্টারনুর কুয়েত প্রতিনিধিঃ
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, আজ করোনা ভাইরাসে আরো ১০০৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে।
এ পর্যন্ত কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬১৯২ জনে, চিকিৎসাধীন ১৫৮৩১ জন, সুস্থতা লাভ করেছেন ১০১৫৬ জন ও বর্তমানে সংকটপূর্ণ অবস্থা ২০৬ জন।
আজ নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে।
এনিয়ে মোট মৃত্যু হয়েছে ২০৬ জনের।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত বিভিন্ন দেশের নাগরিক।
ভারতীয় নাগরিক -২২৯ জন
স্থানীয় নাগরিক- ২৮৭ জন
মিশরীয় নাগরিক - ১৭১জন
করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশী আজ নতুন করে আরো ১৩৩ জন সহ শনাক্ত মোট ২৮৮১ জনে দাঁড়িয়েছে ।
বাকিরা অন্যান্য দেশের।
৫ টি জেলায় আক্রান্তদের সংখ্যা।
ফারওয়ানিয়া - ৩২৪ জনে
আল-আহমদি - ২১৫ জন
হাওয়াল্লী - ১৬৩ জন
আল-জাহরা - ১৯৬ জন
রাজধানী কুয়েত সিটিতে - ১১০ জন
আবাসিক এলাকায় গুলোতে আজ সর্বোচ্চ আক্রান্ত।
জিলিব আল-সুয়েখ -৮১ জন
আব্দালি - ৬৭ জন
ফারওয়ানিয়া - ৯২ জন
হাওয়াল্লী - ৬২ জন
এছাড়াও দেশটির তিনটি জায়গায় যথাক্রমে, জওয়ান রেসর্ট,খাইরান রেসর্ট ও আল-কুত বিচ্ হোটেলসহ আরো বেশ কয়েকটি ক্যাম্পে ২৩ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বর্তমানে কুয়েতে ''জরুরী অবস্থা'' চলছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে নির্দেশ এবং খুব বেশি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে নিষেধ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কুয়েতের সর্বত্রে (৩১ মে থেকে তিন সপ্তাহ) সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ( ১২ ঘণ্টার কারফিউ)
উল্লেখ্য, মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কুয়েতের সর্বত্রে চলছে লকডাউন ও কারফিউ।
প্রায় তিন মাস পর আগামী ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে দেশটি স্বাভাবিক কাজকর্মে ফেরার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
অন্যদিকে জানাগিয়েছে মাহবুলা,জিলিব,ফারওয়ানিয়া, খাইতান ও হাওয়াল্লী এলাকায় টোটাল লকডাউন।
তবে টোটাল লকডাউন এলাকার কিছু সংখ্যক স্ট্রিট ও ব্লককে এর আওতার বাইরে রাখা হয়েছে।
টোটাল লকডাউন এর আওতার বাইরে নিম্নের ব্লক ও স্ট্রিট গুলো।
ফারওয়ানিয়া, স্ট্রিট নং- ৬০.১২০.৫২০ ও ১২৯।
খাইতান, ব্লক নং- ৪.৬.৭.৮ ও ৯
সূত্র, আরব টাইমস
