দিল্লিতে সতর্কতা সংকেত জারি। ভারতে পঙ্গপালের আক্রমণ




রিয়াজুল করিম রিজভীঃ

উত্তর প্রদেশে এবং মধ্য প্রদেশের পর এবার রাজধানীতে দিল্লিতছ  আসঙ্কা পঙ্গপাল হানার সর্তকতা জারি। পঙ্গপাল তাড়াতে রাজস্থান এবং মধ্য প্রদেশে ব্যাবহার হচ্ছে ড্রোন।

করোনা মহামারী ভাইরাস রোধে লকডাউনের মধ্যে ভারত জুড়ে মধ্য প্রদেশে এবং উওর প্রদেশে এবং রাজস্থান হুরিয়ানায় ও পাঞ্জাবে পঙ্গপালের আক্রমণ দেখা দিয়েছে। রাজধানী দিল্লিতে জারি করেছে সতর্কতা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে শস্য সবজি বাগান ও ফুল গাছে কীটনাশক ছিটানোর জন্য। ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল এই রাজ্যের বহু গ্রাম শহরে ঢুকে পড়ছে। নষ্ট করছে মাইলের পর মাইল ফসলের ক্ষেত।

এতে দেশ জুড়ে দেখা দিয়েছে নতুন এক  উদ্ভেগ। মরুভূমির এইসব পঙ্গপালের হানায়‌ এর মধ্যে রাজস্থানের ২০ জেলায় ৯০ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।হুরিয়ানার সাত জেলায় চালু করা হয়েছে সবোর্চ্চ সতর্ক সংকেত। তিন দশকের মধ্যে পঙ্গপালের সবচেয়ে ভয়াবহ আক্রমণ রোধে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। দেশেটি কৃষি মন্ত্রণালয় জানিয়েছেন তারা প্রতিনিয়ত পঙ্গপালের আক্রমণ রোধে ও এটি নিয়ন্ত্রণ করার  জন্য কাজ করে যাচ্ছেন এবং পাশাপাশি সেচ্চাসেবী সংগঠন গুলো কাজ করছে তাদের সাথে।

বিশেষ মেশিন এর সাহায্যে কীটনাশক ছিটিয়ে ও শব্দের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলতেছে। পঙ্গপাল তাড়ানোর জন্য এইসব ব্যবস্থা নেওয়া হয়েছে।এই সব কাজ পর্যবেক্ষণ এর জন্য ১১টি কন্ট্রোল রুম খোলা হয়েছে।পঙ্গপাল নিধনে ব্যবহার করছে ড্রোন।

যেহেতু পঙ্গপাল দিনের বেলায় উড়ে আর রাতে বিশ্রাম নেয়।তাই তাদের বিশ্রাম নিতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন কৃর্তপক্ষ। নার্সারি গুলো রক্ষায় পলিথিন ব্যবহার এর পরামর্শ দিয়েছেন দিল্লির বন বিভাগ।
পঙ্গপাল এর দল যদি একটানা এক যায়গায় ৮ দিন অবস্থান করে তাহলে তারা সেই স্থানে বংশ বিস্তার শুরু করবে। এবং এই মৌসুমে ডিম পারলে তা ঝুঁকি পূর্ণ হবে সকালের জন্য। জোরালো শব্দে পঙ্গপাল ভয় পেয়ে উড়ে যায়।তাই সকল গ্রামে এটি দিয়ে কাজ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ