কুমিল্লার লাকসাম পৌরসভার টানা তিনবারের সফল কাউন্সিলরের ইন্তেকাল






মো: রবিউল হো: সবুজ,(কুৃমিল্লা প্রতিনিধি):

কুমিল্লার লাকসাম পৌরসভার টানা তিনবারের সফল কাউন্সিলর মাে: শাহ আলম ( ৫৭ ) ইন্তেকাল করেন । মঙ্গলবার ( ২৩ জুন ) দিবাগত রাত ১:৪৫ ঘটিকার দিকে তিনি হৃদরােগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন । ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন ) । 
জানা যায়,  লাকসাম পৌরসভার ৫ নং ওয়ার্ডে টানা তিনবারের মতাে মােঃ শাহ আলম কাউন্সিলর পদে নির্বাচিত হন ।

আরো জানা যায়, তিনি ইতােপূর্বে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়কের দায়িত্বও পালন করে আসছেন । লাকসামের সামাজিক ও রাজনৈতিক সরবো  অঙ্গনে তাঁর সুপরিচিতি রয়েছে । মঙ্গলবার ( ২৩ জুন ) দিবাগত রাতে তিনি রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন । হঠাৎ তার বুকে ব্যাথা দেখা দেয় । তাৎক্ষনিক তাকে লাকসামের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন ।
তিনি মৃত্যুকালে বাবা , স্ত্রী , একমাত্র ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান ।
লাকসাম পৌরসভার কাউন্সিলর মােঃ শাহ আলমের মৃত্যুতে গভীর শােক প্রকাশ ও ও শােকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মােঃ তাজুল ইসলাম এমপি , উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লায়ন এনায়েত উল্লাহ এফসিএ , সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভােকেট ইউনুস ভূইয়া , পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তাবারক উল্লাহ কায়েস , সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী , পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের , মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড . রফিকুল ইসলাম হিরা ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ