কুমিল্লার হোমনায় করোনা রোগীর লাশ দাফনে 'হ্যালো ছাত্রলীগ' টিম





শাহ আলম জাহাঙ্গীর
ব্যুরো চিফ, কুমিল্লা

কুমিল্লার হোমনায় ধর্মীয় রীতিনীতি মেনে  করোনা রোগীর  লাশ দাফন সম্পাদন   করেছে   হ্যালো ছাত্রলীগ ওরা ৪১ টিম সদস্যরা ।   উপজেলার মাথাভাঙা ইউনিয়নের   জগন্নাথ কান্দি গ্রামের মৃত মো. আ. খালেক ভূইয়ার ছেলে কুমিল্লা পানি উন্নয়ন  বোর্ডের কর্মকর্তা মো. দুলাল উদ্দিন ভূঁইয়া করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার দুপুর ১.৩০ মিনিটে  মৃত্যুবরণ করেন। পরে বিকেলে কুমিল্লা থেকে বাড়িতে লাশ  আনার পর কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের  সভাপতি আবু কাউসার অনিকের নেতৃত্বে  উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকারের সার্বিক সহযোগিতায় হ্যালো ছাত্রলীগের ওরা ৪১ এর টিমের ৮  সদস্য নিয়ে ধর্মীয় রীতিনীতি মেনে জগন্নাথকান্দি বড় মসজিদ প্রাঙ্গণে  জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে  দাফন করা হয়। 

হ্যালো  ছাত্রলীগের ওরা ৪১ টিমের সদস্য মো. মাসুদ ইসলাম মিলন, মাইনুল, লিটন হাসান, হাফেজ তোফায়েল মাহমুদ, মাওলানা সাইফুল, হাফেজ নাজিম উদ্দিন সরকার, হাফেজ আলাউদ্দিন ভূঁইয়া মৃত ব্যক্তির কবরখোঁড়া, গোসল, কাফনের কাপড় পরানো, জানাজা ও দাফনের সার্বিক কাজ সম্পন্ন করেন।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল সরকার বলেন, কুমিল্লা কোয়ান্টাম ফাউন্ডেশন সমন্বয়ক শ্যামল আতিক ভাইয়ের ফোন পেয়ে ‘হ্যালো ছাত্রলীগ’র ‘ওরা ৪১ জন টিমের ৮ সদস্য নিয়ে দুলাল উদ্দিন ভূঁইয়ার  লাশ দাফন সম্পন্ন করেছি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খৃষ্টান সকল ধর্মীয় রীতিনীতি অনুযায়ী মৃতব্যক্তির লাশ দাফনে আনুষ্ঠানিকতা যথাযথভাবেই  পালন করতে হ্যালো ছাত্রলীগ টিম বদ্ধপরিকর  ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ