স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রালয় অধিভুক্ত প্রতিষ্ঠান"বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড(বাহোবো)" এর সফল চেয়ারম্যান ও হোমিও রত্ন ডা.দিলিপ কুমার রায়ের সভাপতিত্বে এবং বোর্ড রেজিস্টার ও কাম-সেক্রেটারী জ্বনাব ডা.মো.জাহাংগীর আলমের পরিচালনায় বোর্ড সদস্যদের নিয়ে করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য প্রথম বারের মত অনলাইনে ভার্চুয়াল ভিডিও কনফারেন্স এক নিয়মিত সাধারন সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার,২৮ জুন ২০২০ খ্রি.সকাল ১১.০০ টায় বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড এর ১১ তম কমিটির সপ্তম অধিবেশনের নিয়মিত সাধারন সভা অনলাইনে ভার্চুয়াল ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সাধারন সভায় হোমিওপ্যাথিক উন্নয়নে সকল সম্মানিত সদস্যদের মতামতের ভিত্তিতে তিনটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহন ও অনুমোদন হয়। সাহসী ও যুগান্তকারী সিদ্ধান্ত হলো-
১।বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা ব্যবস্হার স্বপ্নদ্রস্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বোর্ড এর উদ্যোগে জাতীয় হোমিওপ্যাথিক রিসার্চ ইনস্টিটিউট স্হাপনের জন্য প্রকল্প প্রস্তাব গ্রহন ও অনুমোদন।
(২) বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা ব্যবস্হার উন্নয়নের ধারক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে জাতীয় হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয় স্হাপনের জন্য সরকারের নিকট প্রকল্প প্রস্তাব প্রেরনের জন্য সিদ্ধান্ত গ্রহন ও অনুমোদন।
(৩) বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্হার উন্নয়নে বোর্ড এর উদ্যোগে কেন্দ্রীয় ভাবে একটি আধুনিক হোমিওপ্যাথিক মেডিকেল হাসপাতাল স্হাপনের জন্য প্রকল্প প্রস্তাব গ্রহন ও অনুমোদন।
উক্ত সিদ্ধান্ত সমূহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গের সমম্বয়ে কমিটি গঠনসহ প্রয়োজনীয় অার্থিক বরাদ্দ ও সরকারের নিকট সহায়তা চেয়ে পত্র প্রেরনের সিদ্ধান্তগ্রহন করা হয়।
