মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃসিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক বিরোধী অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইউপি সদস্য মোঃ সেলিম রেজা (৪৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। সেলিম রেজা রায়গঞ্জ উপজেলার ব্রক্ষ্মগাছা ইউনিয়নের ৮ নং ওর্য়াডের সদস্য ও গোদগাতী পশ্চিমপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।
রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ শফিকুর রহমান। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানার গোদগাতী পশ্চিমপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তাহার নিকট হইতে ৪০০ পিস ইয়াবা ও ২ টি মোবাইলসেট উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
