দারুল আরকাম মাদ্রাসার দুই হাজার বিশজন শিক্ষক ছয় মাস ধরে বেতন ভাতা পাচ্ছে না






আব্দুর রাজ্জাক হরিরামপুর (মানিকগঞ্জ)প্রতিনিধি 
ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার দুই হাজারের বেশি শিক্ষক ছয় মাস ধরে কোনো বেতন-ভাতা পাচ্ছেন না রবিবার  মাদ্রাসার শিক্ষকরা সাংবাদিকদের জানিয়েছেন, করোনা ভাইরাসের এ পরিস্থিতির মধ্যে দিয়ে দীর্ঘদিন বেতন বন্ধ থাকায় পরিবার নিয়ে বিপাকে পড়েছি আমরা। 
 মধ্য ধুসুরিয়া দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসা, হরিরামপুর উপজেলা মানিকগঞ্জ জেলার দুই মাদ্রাসা শিক্ষকদের এক আলোচা সভা অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ জেলা শিক্ষক পরিবারের অর্থ সম্পাদক মাওলানা আফজাল ও মাওলানা মিজানুর বলেন ২০১৭ সালে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে দেশের প্রতিটি উপজেলায় দুইটি করে মোট এক হাজার ১০টি দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। এই মাদ্রাসাগুলোতে দুই হাজার ২০ জন শিক্ষককে সরকারি চাকরি প্রদান করা হয়।
“আমরা গত ৬ মাস ধরে বেতন ভাতা পাচ্ছি না। এ অবস্থায় আমরা কারো কাছে হাত পাততে পারছি না। করোনা পরিস্থিতিতে কোনো সরকারি সাহায্যও পাইনি। ঈদের আগে ভাগ্যে জোটেনি বোনাস। তাই আমরা পরিবার পরিজন নিয়ে কষ্টে আছি।”
এসব মাদ্রাসার প্রতিষ্ঠাতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করা হয় বলেও জানান তিনি।
 মানিকগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃজামাল উদ্দিন  স্যারের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন  মাদ্রাসার শিক্ষকরা সরকারি প্রকল্পের আওতায় চাকরি করেন। নতুন প্রকল্প পাশ হবে ফাইল তৈরি হচ্ছে  বর্তমান মহা -পরিচালক ডি,জি স্যার খুব ভালো মানুষ দ্রুত প্রকল্প পাশ হবে চিন্তার কারণ নেই,তিনি বলেন শিক্ষকরা অনেক কষ্টে আছে আমি জানি ছয় মাসের বেতন বন্ধ রয়েছে। শিক্ষকদের ধৈর্যধারন করতে বলেছেন।

“একনেকে (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) এ সংক্রান্ত নতুন প্রকল্প পাশ হলেই, তারা আবার বেতন পাবে, 
ওই শিক্ষকগন জানান, মাদরাসাগুলো মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতাধীন। এ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া দ্রুত এ প্রকল্প বাস্তবায়ন অসম্ভব।

“আমাদের প্রতি মাসে ১১ হাজার ৩শ’ টাকা বেতন দেওয়া হয়। করোনার মধ্যে ছয় মাস বেতন নেই, পরিবার পরিজন নিয়ে কষ্টে আছি। তাই অচিরেই বেতন চালুর দাবি জানাচ্ছি।”
এ সময় দারুল মাদ্রাসার সভাপতি আব্দুর রাজ্জাক বিশ্বাস শিক্ষক মাওলানা মিজানুর রহমান ও মাওলানা আফজাল মাওলানা আলমগীর এবংমাওলানা  আব্দুর রাজ্জাক হরিরামপুর দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক। আরো উপস্থিত ছিলেন।অভিভাবক শামসুল আলম আব্দুল কাইয়ুম।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ