সম্রাট হোসেন শৈলকুপা উপজেলা প্রতিনিধি
২৪/০৬/২০২০ বুধবার ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ১৩ নং উমেদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা, তার স্ত্রী, বড় ছেলে ও পুত্রবধূ করেনায় আক্রান্ত হয়েছে। সাবদার হোসেন মোল্লা করোনা আসার পর থেকে সে এবং তার ছেলে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামে গরীব ও আসহায় মানুষের মাঝে নিজ অর্থায়নে ত্রাণ বিতর করে আসছিলেন। ২৩/০৬/২০২০ তারিখে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়।আজ তাদের করোনায় পজেটিভ আসে।বর্তমান তারা বাড়িতে আইসোলেসনে আছে। শামীম হোসেন মোল্লা তার পরিবারের সকল সদস্য ও বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।