স্টাফ রিপোর্টার,ভোলা দৌলতখানঃসরকারি বিএম কলেজে(বরিশাল) শান্তি পূর্ণ ভাবে আজ মজ্ঞল বার বিকাল পাঁচঘটিকার সময় অনুষ্ঠিত হলো ছাত্র অধিকার পরিষদের আংশিক কলেজ কমিটি। বাংলাদেশে গনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে সারা দেশে ছাত্র অধিকার,যুব অধিকার,শ্রমিক অধিকার,পেশাজীবী নারী অধিকার ,প্রবাসী অধিকার পরিষদ সহ বেশ কতগুলো লিয়াজু কমিটি ইতোপূর্বে স্বতঃস্ফূর্ত ভাবে গঠন করা হয়েছে। এই সংগঠনটি সামাজিক অধিকার সহ সব ধরনের গঠনমূলক সমালোচনায় মাঠে ছিল বরাবরের মতো সক্রিয়। কোটা সংস্কারের মত গুরুত্বপূর্ণ আইনটি একমাত্র এই সংগঠনটিই গঠনমূলক আন্দোলন করে নিশ্চিত করেছে। তারই ধারাবাহিকতায় ছাত্র অধিকার পরিষদ সরকারি বিএম কলেজ (বরিশাল) কমিটি গঠন সভার আয়োজন করেন। উক্ত সভায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ "সরকারি বি. এম কলেজ বরিশাল" শাখার আংশিক কমিটি আগামী ১ (এক) বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। এই আংশিক কমিটি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক জনাব,হাসান আল মাহমুদের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করেন।
কমিটিতে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তরা হলেনঃ সভাপতি,মোঃ জিয়াউল হাসান,সহসভাপতি সোয়াইব হোসেন, অর্ন খন্দকার ও মোঃ ইলিয়াস খান,সাধারণ সম্পাদক নাজিউর রহমান নাজিম,যুগ্ম সাধারণ সম্পাদক বনি ইয়ামিন ও পারভেজ ফকির,সাংগঠনিক সম্পাদক সৈয়দা নাজিয়া অাফরিন,প্রচার সম্পাদক আবু বকর,দপ্তর সম্পাদক অবনী দাস,অর্থ সম্পাদক মোঃ ইসমাইল, শিক্ষা ও গবেষণা সম্পাদক আলী আহসান ঈমান,মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক নাইমুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুনতাহিরা ইসলাম আসমা,ক্রীড়াবিষয়ক সম্পাদক মোঃ ইমন হাওলাদার, বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আশিকুর রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদক রাশেদ হাসান অন্তর,ছাত্রী বিষয়ক সম্পাদক নুরন্নাহার সুমা,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক সেলিম রেজা, আইন বিষয়ক সম্পাদক আবু বকর আদনান,সমাজসেবা বিষয়ক সম্পাদক লাইজু আক্তার।
