লাকসামে পিয়াজ মজুত ও বেশি দামে বিক্রি করায় ভ্রাম্যমান আদালতে ৯০ হাজার টাকা জরিমানা

 



লাকসাম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ-কুমিল্লার লাকসামে পাইকারি পিয়াজের ৭ ব্যাবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯০,০০০ টাকা নগদ অর্থ জরিমানা আদায় করা হয়েছে। 

মঙ্গলবার  বিকেলে শহরের দৌলতগঞ্জ বাজারের ব্যাংক রোডে পিয়াজের পাইকারি দোকানে অধিকতর পিয়াজ মজুত ও বেশি দামে বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন  ৩৮/৪০ ধারায় লাকসাম উপজেলা সহকারি কমিশনার ভূমি উজালা রানী চাকমা এ অর্থ দন্ড প্রদান করেন। 

ভ্রাম্যমান আদালতে সার্বক্ষনিক মনিটরিং করেন লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মো: আবুল খায়েরসহ লাকসাম উপজেলা ও পুুলিশ প্রশাসন এবং সাংবাদিকগন।


ভ্রাম্যমানের আদালতে জরিমানা আদায়ের পিয়াজের প্রতিষ্ঠান গুলো হলো ব্যাংক রোডের মেসার্স মা ট্রেডার্সে ৩০,০০০ টাকা, সৈয়দ ষ্টোর ২০,০০০ টাকা, রহমান এন্ড সন্স  ২০,০০০ টাকা, মেসার্স বারেক ষ্টোর ৫,০০০ টাকা, কামরুল ষ্টোর ৫,০০০ টাকা, সজল ষ্টোর ৫,০০০ টাকা, মেসার্স সুশীল ষ্টোর ৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। 


এ দিকে ভ্রাম্যমান আদালতে ম্যাজিস্ট্রেটের কথা শুনে ব্যাংক রোডের রেদোয়ান এন্ড ব্রাদার্স সহ আরও কয়েকটি পিয়াজের বড় বড় পাইকারি দোকান বন্ধ করে চলে যায়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ