ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা প্রতিনিধি:করোনা ভাইরাস প্রার্দুভাবের কারনে কর্মহারা মানুষের মাঝে নতুন করে ব্যবসা করার জন্য পুঁজি হিসাবে টাকা এবং উপকরণ হিসাবে রিক্সা, ভ্যান বিতরণ করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ খ্রি.সকালে রাজধানীর এক মিলনায়তনে অসহায়দের মাঝে পুঁজি ও বিভিন্ন উপকরণ বিতরণ করেন।
পুঁজি ও উপকরন প্রদানকালে উপস্হিতি ছিলেন,ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আমীর, সাবেক ছাত্রনেতা মো.নুরুল ইসলাম বুলবুল,সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা ড.শফিকুল ইসলাম মাসুদ,সাবেক তুখোর নির্যাতিত ছাত্রনেতা মো.দেলোয়ার হোসেন সাঈদী(জামায়াত নেতা) প্রমুখ।
