নাগরপুরে ক্রীড়া সংঘের উদ্যোগে রাস্তা মেরামত




হাসান সাদী,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়নের চেচুয়াজানি গ্রামের চেচুয়াজানি ক্রীড়া সংঘের  উদ্যোগে মাইলজানি খালেকের দোকান হইতে চেচুয়াজানি ফকির চাঁন মিয়ার বাড়ি পর্যন্ত  রাস্তাটি মেরামত করা হয়েছে।

জানা গেছে, একটি মাদ্রাসা,প্রতিবন্ধী স্কুল ও প্রাইমারি স্কুলসহ  রাস্তাটি চেচুয়াজানি হতে সরাসরি শলিল আরড়া হয়ে  ভাড়রা ইউনিয়ন এর সাথে যুক্ত হয়েছে। রাস্তাটি মেরামতের খুব প্রয়োজন হয়ে পড়ে। রাস্তাটি চলাচল উপযোগী করার জন্য এই উদ্যোগ নেন চেচুয়াজানি ক্রীড়া সংঘ।

 আজ রবিবার (২০ সেপ্টেম্বর)  সকালে  এই  রাস্তাটি মেরামতের কাজ করা হয়েছে।

রাস্তা মেরামতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন , উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ