খোন্দকার আব্দুল্লাহ বাশার,খুলনা ব্যুরো প্রধানঃকরোনার সংক্রমন রোধে সামাজিক দুরত্ব না মানা ও মাস্ক না পরার অপরাধে ঝিনাইদহে বেশ কয়েকজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।১৬ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পায়রা চত্বর, আরাপপুর, চুয়াডাঙ্গা স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফানুল হক চৌধুরী।
এসময় মাস্ক না পরার অপরাধে ৯ জনকে ২২’শ টাকা জরিমানা করা হয়।
