এইচ এম জহিরুল ইসলাম মারুফ,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃঝালকাঠী জেলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান
"দুরন্ত ফাউন্ডেশন "একটি বিশ্বাস,একটি প্রত্যাশা, একটি প্রতিশ্রুতি। বাংলাদেশের জন্য সম্ভাবনাময় ভবিষ্যতে একটি বিশ্বাসী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
ছাত্র ও ছাত্রীদের নেতৃত্বেই এ সংঘঠন পরিচালিত হয়। এ সংঘঠনের প্রতিটি সদস্য নিজের ভবিষ্যত ও নিজে গড়তে ও অন্যকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজ তথা সমাজের বসবাসকারী পিছিয়ে থাকা মানুষের পাশে দাড়ানোর প্রত্যয় নিয়ে১৬ সেপ্টেম্বর ২০১৮ সালে একদল উদ্দ্যমী তরুনদের সমন্বয়ে "দুরন্ত ফাউন্ডেশন"এর প্রতিষ্ঠা।
বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সহ বিভিন্ন ক্রীড়া ও স্কুল শিক্ষা উপকরনের বিতরনের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। আজকে এই প্রতিষ্ঠানটি ৩য় বছরে পদার্পণ করেছে এবং ন্যায় ও নিষ্ঠার সাথে কাজ করে চলছে। আর ভবিষ্যতেও কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ।
এই সমাজসেবা মুলক কাজকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঝালকাঠির রাজাপুরে নতুন ১৯ সদস্য বিশিষ্ট ৩ মাসের জন্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আহবায়ক মিঠুন চক্রবর্তী ও ৬ জয় যুগ্ম আহবায়ক যথাক্রমে মোঃ নাঈম হোসেন,তরিকুল ইসলাম রবিউল,শেখর দাস,আসলাম হোসেন,আক্তারুজ্জামান আতিক ,রেজভী হাওলাদার, সদস্য সচিব মেহেদী হাসান নয়ন সহ ১১ জন সদস্য আতিকুল ইসলাম হৃদয়,হৃদয় বিশ্বাস,খাইরুল ইসলাম,নাঈম ফকির,এস এম নাফিউল ইসলাম জিহাদ,রাজু সিকদার,এইচ এম জহিরুল ইসলাম মারুফ,মেহেদী হাসান অভি,নাদিম হোসেন,এস এম জামিল হোসেন,তাওহীদ সিদ্দিক।
গত ১৫ ই জানুয়ারি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্যাডে প্রেসের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত আহবায়ক কমিটি অংগীকারবদ্ধ হয় সকল সামাজিক কর্মকাণ্ডে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে ও সমাজের আর্থিক অস্বচ্ছল মানুষের সেবায় পাশে দাড়াবে।
