মোঃইয়ামিন সরকার আকাশ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য,
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?এই কথাটির প্রমাণ দিলো,উমরমজিদ ইউনিয়ন মানব-কল্যান সংগঠন।কুড়িগ্রাম জেলার,রাজারহাট উপজেলার,উমরমজিদ ইউনিয়নের এই সংগঠনটি,
মানবতার কল্যাণে সবসময় এক হয়ে কাজ করে আসছে।তারেই ধারাবাহিকতায়
উমরমজিদ ইউনিয়নের পান্থাপাড়া মৌজার
#মোঃ_বায়জিদ_আলম কে একাদশ/আলিম শ্রেনীতে ভতি করে দেওয়ার সুযোগ করে দেয়।মোঃবায়জিদ আলম ২০২০ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হন।
একাদশ/আলিম শ্রেণিতে অনলাইন আবেদনের মাধ্যমে সে ঢাকার তামিরুল মিলাত মাদরাসায় পড়ার সুযোগ পায়।কিন্তু পরিবারের অস্বচ্ছতার কারণে সে আর্থিক খরচের বিপদে পরে। বিষয়টি উমরমজিদ ইউনিয়ন মানব-কল্যাণ সংগঠনের সদস্যদের নজরে এলে সেটার তৎখানিক পরিপ্রেক্ষিতে এই দুঃসময়ে পাশে দাঁড়ায় উমরমজিদ ইউনিয়ন মানব-কল্যাণ সংগঠনটি।
আজ মোঃবায়েজিদ আলমের ভহাতে সম্পুর্ণ ভর্তি ফি তুলে দেওয়া হয়।মোঃবায়োজিদ আলম জন্য সংগঠন এর পক্ষ থেকে শুভ কামনা ও ভালোবাসা জানানো হয়।
