আনিস নাঈমুল,কক্সবাজারঃমাননীয় প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন অফ দ্যা আর্থ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট কক্সবাজার জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
এডভোকেট তানভির শাহ্ এর নেতৃত্বে ২৮ সেপ্টেম্বর বিকাল ৫টায় অফিসের চর, রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙনে উক্ত কার্যক্রম শুরু হয়।
এ সময় স্হানীয়দের মাঝে নানা জাতের পাঁচ শতাধিক চারা বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু থানার নবাগত ওসি কেএম আজমিরুজ্জামান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট জেলা শাখার সা. সম্পাদক কাইছার মাহমুদ, রামু উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জোতির্ময় বড়ুয়া রিগ্যান,সাবেক ছাত্রলীগ নেতা জাবেদ আনোয়ার, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি মো. জাহেদ,ছাত্রনেতা আনোয়ারুল ইসলাম,সাংবাদিক আনিস নাঈমুল হক, ছাত্রনেতা ইরফান,রিয়াদ,মো. কামালউদ্দিন, প্রয়াস,তন্ময় বড়ুয়া, সাহেদ,শিমরান, দেলোয়ার, কৌশিখ,তারেক সহ প্রমুখ।
