পটিয়ায় এক ব্যাক্তিকে সাবেক স্ত্রী কতৃক হত্যার হুমকির অভিযোগ


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- চট্টগ্রামের পটিয়ায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বাহুলী শেখ পাড়ার মৃত আহমদ হোসেন এর পুএ হাজী মোহাম্মদ সাহাবুদ্দিন নামে এক ব্যাক্তিকে তার সাবেক স্ত্রী আরফাতুন নেছা বিউটি হত্যার হুমকি দিয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। 


এ ঘটনায় প্রতিকার চেয়ে সাহাবুদ্দিন বাদী হয়ে তার সাবেক স্ত্রী বাঁশখালী উপজেলার চাপাছডি এলাকার মৃত রফিক এর কন্যা  আরফাতুন নেছা বিউটি বিরুদ্ধে   গত ২৪ ও ২৭ সেপ্টেম্বর পটিয়া থানায় পৃথক দুইটি অভিযোগ দায়ের করেছে।থানার দায়েরকৃত অভিযোগ সুএে জানাযায়, গত এক বছর আগে অসামাজিক পরক্রিয়ায় লিপ্ত থাকায় আরফাতুন নেছা কে সামাজিকভাবে  এবং আইনগতভাবে তালাক দেয়। বর্তমানে সাহাবুদ্দিন বিয়ে করে সুন্দরভাবে জীবন যাপন করছে। তালাকপ্রাপ্ত বিউটি এর দুই মাস পর থেকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। এর ধারাবাহিকতা গত ২৪ ও ২৭ সেপ্টেম্বর বহিরাগত লোকজন নিয়ে সাহাবুদ্দীন এর বাসায় এসে হত্যার হুমকি ধামকি দিচ্ছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন। এমনকি নিজ বাড়ি ছেড়ে অন্য ভাড়া বাসায় উঠলেও সেখানে গিয়ে সাহাবুদ্দিন এর সাবেক স্ত্রী আরফাতুন নেছা বিউটি হামলা করার চেষ্টা করে বলে থানার দায়েরকৃত অভিযোগ সুএে প্রকাশ। সে এ ব্যাপারে পটিয়া থানার ওসি মোঃ বোরহান উদ্দীনের হস্তক্ষেপ কামনা করেছে। বর্তমানে সাহাবুদ্দিন চরম নিরাপত্তার হীনতার মধ্যে রয়েছে বলে জানান।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ