আহসান উল্লাহ বাবলু উপজেলা প্রতিনিধি: আশাশুনি উপজেলার থ্যালাসেমিয়া রোগি, স্বেচ্ছাসেবী সংগঠন ও ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি অনুদানের চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়।
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজ সেবা অধিদপ্তরের সহায়তায় উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। সমাজ সেবা অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ৪ জন থ্যালাসেমিয়া রোগিকে চিকিৎসা সহায়তা বাবদ ৫০ হাজার টাকা করে ২ লক্ষ টাকা, ৮টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ২০ হাজার টাকা করে ১ লক্ষ ৬০ হাজার টাকা এবং ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ৪৪টি পরিবারকে ৪০০০ টাকা করে ১ লক্ষ ৭৬ হাজার সর্বমোট ৫ লক্ষ ৩৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।
