মহেশপুরের যাদবপুর সীমান্তে ভারতীয় ফেন্সিডিল জব্দ




খোন্দকার আব্দুল্লাহ বাশার,খুলনা ব্যুরো প্রধান:আজ মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর সকালে মহেশপুরের যাদবপুর সীমান্তে ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে ৫৮ বিজিবি। 


বিজিবি সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধিনস্ত যাদবপুর বিওপির হাবিলদার আব্দুর রহমানের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে উপজেলার বড়বাড়ী রাজাপুর মাঠের ভিতর থেকে ১৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ