ফলোআপঃদৌলতপুর উপজেলার বিভিন্ন জায়গায় অভিনব কৌশলে চলছে মাদক ব্যাবসা!

কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃবাংলাদেশ ভারত সীমান্ত বর্তী এলাকা কুষ্টিয়া জেলার ২৪২টি গ্রাম নিয়ে গঠিত দৌলতপুর উপজেলা । সীমান্ত এলাকা হওয়ায় উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে প্রতিদিন দেশের অভ্যন্তরে ভারত থেকে অবাধে আসছে মরণ নেশা ফেনসিডিল, হেরোইন, মদ ও গাঁজা। প্রতিদিন বিজিবি, র‌্যাব ও পুলিশের অভিযানে কিছু মাদক ধরা পড়লেও বিভিন্ন কৌশল অবলম্বন করে সিংহভাগ মাদক মজুদ ও পাচার করছে মাদক ব্যবসায়ীরা। বর্তমানে সীমান্ত এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা।


মাত্র কয়েকদিন আগে মথুরাপুর বাজার সংলগ্ন মোটরমেকানিক হানিফকে ফেন্সিডিল সহ র্্যাব গ্রেফতার করলেও অন্য গুলোর থেমে নেই এই ব্যাবসা।  সরেজমিনে দৌলতপুর সীমান্ত এলাকা ঘুরে দেখা যায়, সীমান্তের রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সীগঞ্জ, মোহাম্মদপুর, ডাঙ্গেরপাড়া ও তালপট্টি, চিলমারী ইউনিয়নের মরারচর, হবিরচর, উদয়নগর, বাজুমারা ও বাংলাবাজার , প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর, বিলগাথুয়া, ময়রামপুর, মহিষকুন্ডি মাঠপাড়া ও জামালপুর ভাঙ্গাপাড়া, আদাবাড়িয়া ইউনিয়নের গড়ুরা, ধর্মদহ ও কাজিপুর , সহ বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে দিনে ও রাতে ভারত থেকে আসছে ফেনসিডিল, হেরোইন, গাঁজা ও মদ সহ বিভিন্ন মাদকদ্রব্য। এলাকাবাসী জানায়, প্রথমে মাদক বহনকারীরা সীমান্তের ওপার থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য পুটলি বা বস্তায় করে আবার পদ্মায় পানি বেড়ে গেলে প্লাস্টিক বস্তায় বেঁধে সাঁতরে, অথবা পানিতে ভাসিয়ে নিয়ে নদী পার হয়ে বাংলাদেশের মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেয়। এরপর তারা সুবিধামতো স্থানে মজুদ করে চাহিদা অনুসারে পৌছে দেয়া হচ্ছে রাজধানী ঢাকা, কুষ্টিয়া, রাজবাড়ি, ফরিদপুরসহ নির্দিষ্ট গন্তব্যে। তারা আরো জানায়, বর্তমানে প্লাস্টিকের বোতলজাতকৃত ফেনসিডিল যেখানে কাঁটাতার আছে সেখানে ভারতীয়রা ছোট ছোট পুটলি বেঁধে বিভিন্ন মাদকদ্রব্য কাঁটাতারের ওপার থেকে এপারে ছুড়ে ফেলে এবং বাংলাদেশী মাদক ব্যবসায়ীরা সেগুলো কুড়িয়ে নিয়ে তাদের গন্তব্যে নিয়ে যাচ্ছে। সীমান্তের মুন্সীগঞ্জ, জামালপুর, আবেদের ঘাট এবং ভাগজোত এলাকার এক ডজন ব্যক্তি এ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে বলে স্থানীয় সুত্রগুলো জানায়। একইভাবে প্রাগপুর, গড়ুরা, ধর্মদহ, শেহালা, ডাংমড়কা, মথুরাপুর, তারাগুনিয়া, হোসেনাবাদ, আবেদের ঘাট, আল্লারদর্গা, রিফাইতপুর ও দৌলতপুর সহ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মাদক সিন্ডিকেটের মাধ্যমে এই ব্যবসা নিয়ন্ত্রিত হচ্ছে বলে সুত্রগুলো নিশ্চিত করেছে। এদিকে উপজেলার প্রাগপুর, রঘুনাথপুর, বিশ্বাসপাড়া, ময়রামপুর, বিলগাথুয়া, মহিষকুন্ডি, জামালপুর, জামালপুর ভাঙ্গাপাড়া, ধর্মদহ, তেকালা, গড়ুরা, ভাগজোত, মথুরাপুর, হোসেনাবাদ, সিরাজনগর, আবেদের ঘাট, ফিলিপনগর, রিফাইতপুর, সোনাইকান্দি, সাদিপুর, বেগুন বাড়িয়া, আল্লারদর্গা, সোনাইকুন্ডি, তারাগুনিয়া, খলিশাকুন্ডি, বৈরাগীরচর সহ বিভিন্ন স্থানে শতাধিক মাদকের আস্তানা গড়ে উঠায় সে সকল এলাকায় প্রতিনিয়ত রং বেরঙের পরিচিত, অপরিচিত দামী দামী প্রাইভেটকার ও মোটর সাইকেল আরোহীরা যাতায়াত করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বাসিন্দারা জানিয়েছেন মাদক দ্রব্যের আস্তানা বৃদ্ধি পাওয়াতে উদ্বিগ্ন হয়ে পড়েছে এখানকার স্কুল/কলেজ পড়ুয়া ছাত্রদের অবিভাবকরা। এ ব্যাপারে দৌলতপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মক্তা জহুরুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার থানায় মাদক ব্যাবসা তো দুরের কথা মাদকই থাকবে না । আর যারা জড়িত তাদেরকে অতিসত্তর আইনের আওতায় আনা হবে। তিনি আরো জানান, মাদক ব্যবসায়ীদের সাথে যদি কোন পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া যায় তার বিরেুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ