আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃনানা দূর্যোগের স্বীকার সাতক্ষীরা উপকূলের মানুষকে রক্ষা কল্পে ২১ দফা দাবীতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে অবস্থান, মানববন্ধন ও প্রধানমন্ত্রীর নিকট সাতক্ষীরাবাসীর গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি পেশ করেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।
সাতক্ষীরা জেলার উপকূলবর্তী এলাকাসহ জেলার বিভিন্ন এলাকা এখনও পানির নিচে। হাজার হাজার মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। মানুষের দুর্ভোগ বর্ণানাতীত। সামগ্রিক প্রেক্ষাপটে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয় এর সামনে অবস্থান মানববন্ধন এ জেলা নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আবু আহমেদ, অধ্যক্ষ আব্দুল হামিদ, এড. আবুল কালাম আজাদ, এড.শেখ আজাদ হোসেন বেলাল, সুধাংশু শেখর সরকার, বীরমুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকী, আনোয়ার জাহিদ তপন, ওবায়দুস সুলতান বাবলু, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, এড. আল মাহামুদ পলাশ, কমরেড আবুল হোসেন, নিত্যানন্দ সরকার, প্রভাষক ইদ্রিশ আলী, মাধব চন্দ্র দত্ত, অপারেশ পাল, শফিকুল ইসলাম, এড. কাজী আব্দুল্লাহ আল হাবিব, শেখ সিদ্দিকুর রহমান, মুনসুর রহমান, ইয়ার আলী, আব্দুস সাত্তার, কায়সারুজ্জামান হিমেল, কওসার আলী, আব্দুস সামাদ, মমিন হাওলাদার, পরিতোষ বৈদ্দ, আবিদুর রহমান, পিন্টু বাওলীয়া, লুৎফর রহমান, ডাঃ শহিদুল ইসলাম, মনোরঞ্জন ব্যনার্জি, মিজানুর রহমান, মীর জিল্লুর রহমান, দীলিপ সানা, আলী নুর খান বাবলু প্রমুখ।
গণমানুষের প্রাণের দাবি বাস্তবায়নে এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
বৃষ্টি কে উপেক্ষা করে ওই অবস্থায় চলমান থাকা মানববন্ধন ও বক্তব্য শেষে, বেলা ১ টার দিকে, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ১০.৮৮৭ গণস্বাক্ষরিত স্মারকলিপি প্রেরণ করা হয়।
এসময় নাগরিক কমিটির সাথে সমন্বয় প্রকাশ করে জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাফা কামাল বলেন সাতক্ষীরা'র পানি বন্দি আপামর গণমানুষের সুবিধার্থে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।
