তোমার নির্মল চিত্ত গন্ধে হৃদ ইন্দ্রিয় স্নিগ্ধ
ভেতরের পুরোটাই টইটুম্বর রসে ভরা
স্পর্শবোধে জাগ্রত করে
দেয় বিরাট অস্থিরতা
হৃদয়ের কথাটা না বলতে পেরে হয়েছি দগ্ধ।
সৌরভে ছিলাম মাতোয়ারা, কিন্তু--
অনুভূতির রক্তরাঙা মনে জাগে না শিহরণ
তবুও ইচ্ছা তোমাকে পাশে পাবো আমরণ।
হৃদকাননে ফুঁটলো ফুল
মেতে উঠলো সৌন্দর্য্য সম্ভারে।
হৃদয়ের সুর গাঁথা প্রেমের অনুষঙ্গে
ভাবনার মুখোমুখি দাঁড়িয়ে হাতটা বাড়ালাম
প্রত্যাশার কল্পনায় জট বাঁধলো
নখের আঁচড়ের দাগ না মুছতেই লন্ডভন্ড হলো।
পরিপূর্ণ কথা বিনিময় হলো না
অসম্পুর্ণ প্রেমে বন্দি পাখি যন্ত্রণাকাতর
ছটফট করে অপেক্ষায় ফেরে আপন ভূবনে
তবুও বলতে ব্যাকুল অসম্পুর্ণ প্রেমের হৃদকথা।
তোমার প্রেম করো পূর্ণ
আমার প্রেম অসম্পুর্ণ
অবশেষে--
স্মৃতির ছোঁয়ায় পরিসমাপ্তি অসম্পুর্ণ প্রেমকাহিনী।
