মাসুদ রানা
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন আর কেবল স্বপ্ন নয়। এখন তা এক বিমূর্ত সত্য। সব বাংলাদেশিরই আজ একই অনুভূতি মন্তব্য করে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র ভাইস চেয়ারম্যান ও আই এফ আর সি এর গভর্নিং বডির মেম্বার অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে আমরা অনেক দূর এগিয়ে গেছি।বঙ্গবন্ধুর অসময়ে প্রস্থান আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকেই ব্যাহত করেনি, বরং আমাদের রাজনৈতিক অঙ্গনেও নেতৃত্বের শূন্যতা সৃষ্টি করেছিল। তবে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তার সঠিক পথ খুঁজে পেয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন,দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে শিকড়চ্যুত না করে ঘরের কাছেই কর্মের সুবিধা সৃষ্টিতে সরকারের নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে সিরাজগঞ্জের সয়দাবাদে গড়ে উঠছে বেসরকারি পর্যায়ে দেশের বৃহৎ অর্থনৈতিক অঞ্চল ‘সিরাজগঞ্জ ইকোনমিক জোন’। এখানে উত্তরাঞ্চলের প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। রেড ক্রিসেন্ট একটি ভরসার জায়গা। দুর্যোগে জনগণের বন্ধু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।''আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই রয়েছে জীবনের স্বার্থকতা। জীবনের উদ্দেশ্য নিজেকে খুশি করা নয়, অন্যকে খুশি করা হচ্ছে জীবনের অন্যতম উদ্দেশ্য। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সিপিপি’র স্বেচ্ছাসেবকরা নিরলস পরিশ্রম করেছেন।গতকাল শুক্রবার সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিট এর উদ্যোগে সদর উপজেলার সয়দাবাদ, কান্দাপাড়া ক্লাব ,শিয়ালকোল ইউনিয়ন,পলিটেকনিক ইনস্টিটিউব সংলগ্ন এলাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিট এর আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ,কোভিড ১৯ (করোনা ভাইরাসের) প্রাদুর্ভাবের কারনে কর্মহীন দুঃস্থ ও অসহায় ৪৮০ জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী (ফুড প্যাকেজ) বিতরণ কালে তিনি এ কথা বলেন ।
এসময় সিরাজগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি’র সেক্রেটারি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা কে,এম,হোসেন আলী হাসান,জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক , উপজেলা যুগ্ম আহবায়ক আব্দুল সাত্তার বেলাল, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান শেখ,
সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নবীদুল ইসলাম , খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাশিদুল ইসলাম রশিদ, খোকশাবাড়ী ইউনিয়ন আ.লাগে সভাপতি মোঃ হেলাল উদ্দিন সহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন । বন্যায় ক্ষতি গ্রস্ত
পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, লবন, সুজিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেয়া হয়।
