বীরগঞ্জ উপজেলার কেডিএস মোড় থেকে অর্জনারহাট বাজারের রাস্তা বেহাল দশা





খাদেমুল ইসলাম রাজ 

বীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ


বীরগঞ্জ উপজেলা ৩নং শতগ্রাম ইউনিয়নের অনেক গুলো কাঁচা রাস্তার মধ্যে কেডিএস মোড় হতে অর্জুনারহাট বাজার পর্যন্ত বেহাল দশা রাস্তাটি।



সংস্কারের অভাবে বেহাল দশা বর্তমান রাস্তাটি এলাকাবাসীর গলার কাঁটায় পরিণত হয়েছে। রাস্তাটি স্থানীয় ভাবে খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটির মাঝখানে  খড়িকাদাম  সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্হিত।এ রাস্তা দিয়ে ছাত্র ছাত্রীদের  ঝাড়বাড়ী কলেজ যেতে হয় এবং বানিজ্যিক হাট হিসেবে পরিচিত, ঝাড়বাড়ী হাট যেতে হাজার হাজার মানুষকে এই রাস্তা ব্যবহার করতে হয়। দুঃখ জনক হলেও সত্যি যে এতে জনগুরত্বপূর্ণ হওয়ার সত্বেও রাস্তাটি এখনো কাঁচা। রাস্তা পাকা করার জন্য স্থানীয় জনগন জনপ্রতিনিধির সরকারের কাছে আবেদন করেছে।  


কিন্তু কাঁচা রাস্তাটি স্বাধীনতার ৪৮বছরেও কোন জনপ্রতিনিধির চোখে পড়ে নাই। বর্তমান বর্ষাকালে কেডিএস মোড় হতে অর্জুনাহার বাজার পর্যন্ত,রাস্তাটি কাঁচা হওয়ায় স্থানীয় জনগণকে  চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই ভোগান্তি ইতি টানা দরকার। 


বেহাল রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় মানুষজন। দিনাজপুর- ১(বীরগঞ্জ,কাহারোল)আসনের সংসদ সদস্য, মাননীয় এমপি মহোদয় জনাব মনোরঞ্জন শীল গোপাল দাদার কাছে বিনীত নিবেদন এই যে উক্ত রাস্তাটুকু পাকা করন করলে অত্র এলাকার জনগনের উপকার হয়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ