সখীপুর উপজেলা শাখা জাতাীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলে সখীপুর উপজেলা জাতাীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।


 আজ মঙ্গলবার,১৫ সেপ্টেম্বর ২০২০ খ্রি. দুপুরে রাজু ক্যাডেট একাডেমি এন্ড স্কুল হলে  সখীপুর উপজেলা যুবদল আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি জাকির হোসেন নান্নু।


জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলীর সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


এতে আরও  বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদল ঢাকা বিভাগের সহ-সভাপতি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সি: যুগ্ম আহবায়ক, টাঙ্গাইল জেলা যুবদল খন্দকার রাশেদুল আলম রাসেদ, সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ