দিনাজপুরের রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু





মামুনুর রশিদ।দিনাজপুর প্রতিনিধি:উন্নয়ন কাজ ও রেললাইন প্রসস্থকরনের জন্য দিনাজপুর রেলষ্টেশন থেকে কাঞ্চন রেলব্রীজ পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেলওয়ে লালমনিরহাটের বিভাগীয় ভূমি কর্মকর্তা পূর্ণেন্দু দেব। এসময় তিনি জানান, উচ্ছেদ অভিযান করার আগেই দখলদারদের অবগত করা হয়েছে। অনেকে স্ব-ইচ্ছায় চলে গেছেন। তবে যারা যাননি তাদের উচ্ছেদ করা হচ্ছে। দ্রুতগামী রেল চলাচল করার কারনে এই দুইধার দিয়ে দেয়াল নির্মানের প্রকল্প হাে নেয়া হয়েছে। তিনি আরও বলেন, উচ্ছেদের পর যাতে কেউ আবার বসতে না পারে সেই ব্যবস্থাও নেয়া হবে। তবে একদিনে অভিযান শেষ না হলে সময় আরো বাড়ানো হবে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ