আশাশুনিতে ভূমি ব্যবস্থাপনার উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আহসান  উল্লাহ  বাবলু  উপজেলা  প্রতিনিধিঃ আশাশুনিতে স্থানীয় টেকসই ভূমি ব্যবস্থাপনা প্রযুক্তির উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনি ও পরিবেশ অধিদপ্তর ঢাকার ইএলইউএলডি-এসএলএম প্রকল্পের আয়োজনে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক আলহাজ¦ কৃষিবিদ নূরুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিঃ উপ-পরিচালক (শস্য) মোঃ জসিম উদ্দিন, সিঃ উদ্যান তত্ববিদ আমজাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রকৌশলী হারুন অর রশিদ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের ২০ জন কৃষক প্রশিক্ষণ গ্রহন করেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ