কাজী মোঃ সাজ্জাদ হাসানঃ দূর্বার তারুণ্যের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আজ সকালে মানিকগঞ্জ শহরের প্রান-কেন্দ্র সরকারী দেবেন্দ্র কলেজে ও শহরের গংগাধরপট্টি এলাকায় এলাকায় দূর্বার তারুণ্যের মানিকগঞ্জের সদস্যদের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচী ও মাস্ক বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
দূর্বার তারুণ্যের কেন্দ্রীয় সদস্য তামিম শিকদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্বার তারুণ্যের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কমিটির উপ-আইন বিষয়ক সম্পাদক রাসেল রানা রাব্বী। উদ্ভোদনকালে বক্তব্য দেয়ার সময় রাসেল রানা রাব্বী বলেন, গতকাল কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে আমাদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মহোদয় মুহাম্মদ আবু আবিদ আমাদের নির্দেশনা প্রদান করেন। তারই ধারাবাহিকতায় আজ সকলে মিলে আমরা এ আয়োজন করেছি। গাছ আমাদের প্রকৃত বন্ধু। যে সবাইকে নিস্তব্ধতার মধ্য দিয়ে সাহায্য করে যাচ্ছে।এই বৃক্ষ রোপনের মাধ্যমে আমরাও সকলকে বোঝাতে চাই দূর্বার তারুণ্যও নিঃশব্দে মানুষের পাশে দাড়াচ্ছে। আমরা দূর্বার তারুণ্যের মাধ্যমে মানিকগঞ্জকে আমরা সকলে মিলে স্বপ্নের শহরের পরিনত করতে চাই।
এসময় আরও উপস্থিত ছিলেন দুর্বার তারুন্য মানিকগঞ্জ জেলা শাখার শুভাকাঙ্ক্ষী স্যামসন জামান সুপ্রিয়, মোঃসাব্বির হাসান,মোঃরিদয়,বাপ্পী রায়হান,মোঃশুভ ইসলাম,মোঃহাসান শিকদারসহ আরো অনেকে।
