আহসান উল্লাহ বাবলু উপজেলা প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করলেন সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সাংসদ প্রতিনিধি ও আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল। বুধবার রাত ৯টায় বড়দল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের স্থায়ী কার্যলয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় কালে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্ল্যা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি, আশাশুনি সদর ইউপি'র চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মোঃ সামছুল আলম,
উপজেলা আ'লীগের দপ্তর সম্পাদক ও বড়দল ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জগদীশ চন্দ্র সানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম সাহেব আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান মন্টু সরদার, শীতলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, আওয়ামীলীগ নেতা ও কুল্যা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী এস এম ওমর সাকী পলাশ, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক মৃণাল কান্তি মন্ডল, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের
প্রচার ও প্রকাশনা সম্পাদক বি এম আলাউদ্দীন, আল-আমিন যুব সংঘের সভাপতি এস এম শরীফ, আ'লীগ নেতা সাজ্জাদ হোসেন, মহাশিন আলী লিটনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বড়দল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আজিজ ও নুরুজ্জামান মালি।
