মোঃ আওলাদ হোসেন জেলা প্রতিনিধি,ভোলা,(দৌলতখান) মানুষ দেখতে মানুষ আসে, বিরুদ্ধতার ভীড় বাড়ায়, তুমিও মানুষ আমিও মানুষ তফাৎ শুধু শীর দোড়ায়”ভোলার যুবকদের একটি সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সক্রিয় সংগঠন ভোলা ব্লাড ডোনার্স ক্লাব (BBDC)। “মানব সেবার শপথ নিন,মুমূর্ষু কে রক্ত দিন” এই স্লোগান কে সামনে রেখে গ্রুপটি এগিয়ে যাচ্ছে সমাজের শিকর থেকে শিখরে। গ্রুপের একমাত্র লক্ষ্য ও উদ্দ্যেশ্য হচ্ছে কেউ যেন রক্ত স্বল্পতার কারনে কোন ধরনের সমস্যার না পরে।ইদানীং লক্ষ্য করা গেছে, বেশ কতগুলো প্রতারক চক্র মুমূর্ষু রোগীকে ব্লাড দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ভাবে রুগীকে হয়রানি ও টাকা অাত্নসাৎ করে।তারই রেস ধরে ভোলা ব্লাড ডোনার্স ক্লাব প্রতিষ্ঠা। সংগঠনটি ভোলা জেলার প্রতিটি উপজেলার ইউনিয়ন ও অধিকাংশ গ্রামে টিম লিডার নির্বাচিত করা হয়েছে।
সাম্প্রতিক পুরে দেশ ব্যাপী সংগঠনটির কার্যক্রম চালিয়ে যাওয়ার নিমিত্তে দেশের প্রত্যেটি অঞ্চলে সংগঠনটির টিম লিডার নির্বাচন কার্যক্রম চলছে । এরই মধ্যে বরিশাল,পটুয়াখালী,ঢাকাতে বেশ কতগুলো কলেজ ও বিশ্ববিদ্যালয়ের টিম লিডার গঠিত হয়েছে। অদ্য ২৩/১০/২০২০ইং তারিখ রোজ শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ইংরেজি সাহিত্য বিভাগের মেধাবী ছাত্র মোঃ মাহমুদুল হাসান শিবলী কে টিম লিডার নির্বাচিত করা হয়েছে। সংগঠনটির এডমিন এস,এম মোঃআলী হায়দার দৈনিক উপকূল বার্তাকে বলেন,আমরা পর্যায়ক্রমে দেশের সবকয়টা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে টিম লিডার নির্বাচিত করব,ইনশাআল্লাহ। আমাদের একমাত্র প্রত্যয় ও স্লোগান “মানব সেবায় শপথ নিন,মুমূর্ষু কে রক্ত দিন”
যেন রক্তের অভাবে কারো প্রান না ঝরে।
