মোঃ রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা পরিষদের অন্যতম সদস্য, কুলাউড়া উপজেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ এর সাবেক সাধারণ সম্পাদক, মাহবুবুর রহমান মান্না শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন,শারদীয় দুর্গোৎসব-২০২০ উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে 'মৌলভীবাজার জেলা পরিষদ' এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক প্রীতি জ্ঞাপন করছি। অশুভ শক্তির বিনাশ ও সত্য-সুন্দরের আরাধনায় দূর্গাপূজাকে আবহমানকাল থেকেই হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা তাদের প্রধান উৎসব হিসেবে পালন করে আসছে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির কামনা করে এবং সেই লক্ষ্যেই সব সময় কাজ করে আসছে।দুর্গোৎসবের আন্তরিক প্রীতি ও সৌহার্দ্যতা সকলের মাঝে অক্ষুণ্ণ থাকুক।করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনাগুলো মেনে শারদীয় দূর্গাপূজা উৎসব পালন করুন। সুস্থ থাকুন নিরাপদে থাকুন।
শুভেচ্ছান্তে,
মাহবুবুর রহমান (মান্না)
সদস্য,৬নং ওয়ার্ড (কুলাউড়া)
মৌলভীবাজার জেলা পরিষদ
