![]() |
| জাগপার দোয়া অনুষ্ঠান |
নিজস্ব প্রতিবেদক : জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপা 'প্রতিষ্ঠাতা সভাপতি, ২০ দলীয় জোটের রূপকার, মরহুম শফিউল আলম প্রধানের সহধর্মিনী, জাগপা'র সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রেহানা প্রধানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৃত্যু বার্ষিকী উপলক্ষে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আছরবাদ শহরের রেলগেট জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম হযরত মাওলানা আলহাজ্ব মুফতি আখতার হোসাইন।
এসময় জাগপার প্রেসিডিয়াম সদস্য, যশোর জেলা প্রতিষ্ঠাতা সভাপতি নিজামদ্দিন অমিত, জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, অর্থ সম্পাদক আফসানা ইয়াসমিন অনুরুপা, জেলা শাখার সহসভাপতি ইদ্রিস মৃধা, নূরজাহান ইসলাম, সাবিত্রী বিশ্বাস, বজলু হাত্তলাদার, খন্দকার আলমগীর হোসেন আলম,সহসাধারণ সম্পাদক শেখ কায়েম আলী, আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু,প্রচার সম্পাদক শাহাজান মল্লিক, দফতর সম্পাদক ডাঃ রবিউল ইসলাম, সহসাংগঠিক সম্পাদক কাজী জাবেদ, সহপ্রচার সম্পাদক সৈয়দ মঞ্জুর হাসান রাব্বু, সহদপ্তর সম্পাদক ইলিয়াস হোসেন, জেলা শাখার নেতা,আব্দুর জব্বার, আব্দুল্লাহ আল মামুন, মুকুল শেখ, রফিকুল ইসলাম রফিক, জিয়াউর রহমান ভান্ডারী, প্রতাপ বিশ্বাস, শিমুল বোস, মুজিবর রহমান, মঞ্জুর গাজী, মঞ্জুর রহমান, জহিরুল ইসলাম, রেজত্তয়ান বাবু, আনোয়ার শিকদার, আলামিন হোসেন, ফসিয়ার রহমান, নাসির উদ্দিন বাবু, নজরুল ইসলাম, সুরুজ খান, আমিনুর রহমান, মোমিনুর রহমান মিঠুন, জহির,বাবু বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
