আব্দুল আহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:আজ ২২ই অক্টোবর বৃহস্পতিবার বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণপাড়া গ্রামবাসীদের নিকট দোয়া প্রার্থনা ও নির্বাচনী প্রচারণা করেন নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী কামরুল হাসান সবুজ ।নন্দীগ্রাম উপজেলা স্চ্ছোসেবকলীগের সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী কামরুল হাসান সবুজ বলেন, নন্দীগ্রাম পৌরবাসি আমাকে ভালোবাসে,তাদের অকুণ্ঠ ভালোবাসায় আমি নন্দীগ্রাম পৌরসভার মেয়র প্রার্থী হবো তাদের ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে আগামী নন্দীগ্রাম পৌর নির্বাচনে পৌরবাসীর সুখে দুঃখে তাদের পাশে থেকে কাজ করে যেতে চাই। সেই সঙ্গে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সব মানুষের মতামতের ভিত্তিতে নন্দীগ্রাম পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়তে চাই। জানা যায়, ছাত্রজীবন থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত রেখেছেন নিজেকে। সর্বশেষ নন্দীগ্রাম উপজেলা স্চ্ছোসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ।
