আশাশুনিতে জমি নাই ঘর নাই ভূমিহীনদের ঘর নির্মানে সভা অনুষ্ঠিত

আহসান  উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা  প্রতিনিধিঃ  আশাশুনি উপজেলায় জমি নাই ঘর নাই এমন ভূমিহীনদের জমি প্রদান ও ঘর নির্মানের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত “জমি নাই- ঘর নাই” এমন ভূমিহীনদেরকে বাছাই করে খাস জমি প্রদান ও ঘর নির্মান করে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ বি এম মোস্তাকিম। সভায় সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, পিআইও সোহাগ খান, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, সকল ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবর্ষ উপলক্ষে প্রকৃত ভূমিহীনদেরকে বাছাই করে বসবাসের ঠিকানা করে দেওয়ার লক্ষ্যে আলোচনা করা হয়। উপজেলার ৩৪৭ জন ভূমিহীনের প্রত্যেককে দু’শতক করে খাস জমি প্রদান ও জমিতে ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে একটি করে ঘর নির্মান করা হবে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ