রিয়াজুল করিম রিজভী,চট্টগ্রাম ব্যুরো প্রধানঃসন্দ্বীপের নদীভাঙনে লক্ষ লক্ষ উদ্বাস্তুর পুনর্বাসন ও
ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী স্থানান্তর প্রক্রিয়া বাতিলের দাবী
সন্দ্বীপ নাগরিক সমাজের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে চট্টগ্রামের ভারপ্রাপ্ত ডি.সি’কে সন্দ্বীপের নদীভাঙনে লক্ষ লক্ষ উদ্বাস্তুর পুনর্বাসন ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী স্থানান্তর প্রক্রিয়া বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১ঘটিকায় স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়- ১. সন্দ্বীপের সাবেক ন্যায়ামস্তি ইউনিয়ন/ইজ্জতপুর জেগে উঠার পর ঠেঙ্গারচর নামে পরিচিত পাওয়া বর্তমান ভাসানচরে সন্দ্বীপের লক্ষ লক্ষ উদ্বাস্তুর পুনর্বাসন চাই, ২. ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের স্থানান্তর প্রক্রিয়া অনতিবিলম্বে বাতিলের দাবি জানাই, ৩. সন্দ্বীপের সীমানাভুক্ত ভাসানচর (ঠেঙ্গারচর) ও স্বর্ণদ্বীপ (জাহাজ্জার চর)কে সম্পূর্ণভাবে সন্দ্বীপ উপজেলাধীনে ঘোষণাপূর্বক, তা বাস্তবায়নের জোর দাবি জানাই, ৪. ১৯১৩ থেকে ১৯১৬ সালে প্রস্তুতকৃত ১৯৫৪ সালে সংশোধিত সি.এস ম্যাপ/নকশা অনুযায়ী চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সীমানা নির্ধারণের দাবি জানাই। অর্থাৎ আন্তঃজেলা সীমানা নির্ধারণের দাবি জানাই।
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চট্টগ্রামের ডি.সি ছুটিতে থাকায় তাঁর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন-স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক ও চট্টগ্রামের ভারপ্রাপ্ত ডি.সি ইয়াছমিন পারভীন তিবরীজি।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক এস.এম. ইব্রাহিম, সন্দ্বীপ এডুকেশন সোসাইটি চট্টগ্রামের নির্বাহী সদস্য মো. রেজাউল করিম মহসিন, সন্দ্বীপ নাগরিক সমাজের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, সমন্বয়ক এমদাদুল করিম সৈকত, ক্যাব চট্টগ্রামের ডি.পি.ও মো. জহুরুল ইসলাম, সমাজকর্মী ফরিদ উদ্দিন, দৈনিক সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার রিয়াজুল করিম রিজভী প্রমুখ।
