মোঃ রবিউল হোসাইন সবুজ, লাকসাম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃকুমিল্লায় লাকসাম নবাব ফয়জুন্নেসা বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয় আয়োজনে শিক্ষকদের ইনহাউজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রোজ বৃহস্পতিবার (১ অক্টোবর) লাকসাম পৌরসভার ৬নং ওয়ার্ড পশ্চিমগাঁও নবাব ফয়জুন্নেসা বদরুন্নেসা উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান ও আইসিটি বিষয়ের শিক্ষকদের এই প্রশিক্ষণ দেয়া হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অনলাইন প্রশ্নব্যাংকে প্রশ্নপত্র আপলোড করার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
স্কুলের সভাপতি, লাকসাম পৌরসভার সম্মানিত ৬নং ওয়ার্ডের কমিশনার মোঃ আব্দুল আলিম দিদার প্রশিক্ষণ পরিচালনা করেন।
অনুষ্ঠানে ২০ জন প্রশিক্ষণার্থী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাকসাম নবাব ফয়জুন্নেসা বদরুন্নেসা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হেলাল সহকারী শিক্ষক মোঃ আব্দুল আজিজ প্রমুখ।
প্রশিক্ষণে দেয়া হয়-ইনহাউস ট্রেনিং হল সেই সংস্থার দ্বারা অভ্যন্তরীণ উন্নত শিক্ষার সুযোগের জন্য একটি প্রশিক্ষণ প্রোগ্রাম। শিক্ষা প্রতিষ্ঠানে ইনহাউজ ট্রেনিং বলতে একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ ও শিক্ষক-শিক্ষিকা,স্টাফদের দ্বারা পরিচালিত কার্যক্রমকে বুঝায়। এই প্রকার ট্রেনিং এ ট্রেনিং পরবর্তী ফলোআপ অথবা শিক্ষক-শিক্ষিকা,স্টাফদের জ্ঞান, দক্ষতা ঝালাই বা বৃদ্ধি করা হয়। তবে ইন-হাউস ট্রেনিংএ স্থান,সময়, অর্থ, সংখ্যা, প্রশিক্ষক বিবেচনা করতে হয়। নির্দিষ্ট এবং পরিমাপযোগ্য প্রশিক্ষণ উদ্দেশ্য সেট করে এবং ইন-হাউস প্রশিক্ষণ মূল্যায়ন ফর্ম ব্যবহার করে এই প্রশিক্ষণ সফল করা যেতে পারে।
ইন-হাউস প্রশিক্ষণের কিছু সুবিধা হল:
1. ভ্রমণ, বাসস্থান, খাবার, এবং অন্যান্য বিবিধ খরচ সঞ্চয়।
2. প্রতিষ্ঠানের নির্দিষ্ট চাহিদা কাস্টমাইজেশন।
3. প্রশিক্ষণ পরে ফলো আপ জন্য সুযোগ।
হাউস প্রশিক্ষণ প্রোগ্রাম ডিজাইন করতে কিছু পয়েন্ট বিবেচনা করতে হয়:
1: ইন হাউস ট্রেনিং প্রোগ্রামটি সফলভাবে ডিজাইন করার জন্য প্রথমে প্রশিক্ষণ প্রয়োজনের মূল্যায়ন ( Needs Assessment) করতে হবে।
2: একটি সফল ইন হাউস ট্রেনিং প্রোগ্রাম ডিজাইন করার জন্য টুলকিট নির্ধারণ করতে হবে.
3: ইন হাউস প্রশিক্ষণ চালু করার আগে প্রশিক্ষণ কর্মসূচী যাচাই (Validate the Training) করতে হবে।
4: ইন হাউস প্রশিক্ষণ চালু করার আগে প্রশিক্ষকদের প্রশিক্ষণ থাকতে হবে।
