ব্যারিস্টার রফিক-উল হক আর নেই!

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশের আইনের বাতিঘর  ব্যারিস্টার রফিক-উল হক আর নেই। আজ  সকাল সাড়ে আটটায় রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি -------- রাজিউন।মৃত্যুর আগ পর্যন্ত  তিনি ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।গত বুধবার হাসপাতালের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, স্যারের অবস্থা মঙ্গলবার রাত থেকে খারাপের দিকে যায়। পর্যাক্রমে  অক্সিজেনের পরিমাণ কমে গেছে।তখন ‘তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউতে নেয়া হয়। পরে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা ক্রিটিক্যাল। তবে তিনি সাড়া দিচ্ছেন।’ গত শনিবার কিছুটা সুস্থ বোধ করলে তিনি  সকালের দিকে রিলিজ নিয়ে বাসায় ফিরে যান। কিন্তু দুপুরের পরপরই ফের তাকে ভর্তি করা হয় হাসপাতালে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ