শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বার্তা-আমিনুল ইসলাম স্বপন

মোঃ রেজাউল ইসলাম শাফি, স্টাফ রিপোর্টারঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুলাউড়া উপজেলা সহ ৮নং  রাউৎগাঁও ইউনিয়নের সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, কুলাউড়া অয়েল ফেয়ার এসোসিয়েশন কাতার শাখার ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সহ সাধারণ সম্পাদক,  আমিনুল ইসলাম স্বপন শুভেচ্ছা বার্তায় বলেন- বাংলাদেশ সামপ্রদায়িক সমপ্রীতির দেশ। প্রাচীনকাল থেকে আমরা পারস্পরিক সমপ্রীতির মেলবন্ধনে আবদ্ধ আছি। শরতের সুন্দর প্রকৃতির সঙ্গে মিশে আছে বাংলার আবহমানকালের শারদীয় দুর্গোৎসব। এ উৎসব বাঙালি হিন্দুদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব।

এ দেশে আবহমানকাল থেকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং আদিবাসী ও উপজাতি সমপ্রদায়ের লোকেরা মিলেমিশে বসবাস করে আসছে। এ দেশে একসঙ্গে নানা জাতি, নানা বর্ণের লোক এবং নানা ধর্ম-সংস্কৃতির লোকের বসবাস- এটাই আসল পরিচয়। সনাতন ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। সমাজের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ৮নং রাউৎগাঁও ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ার স্বপ্ন। স্বাস্থ্যবিধি  মেনে শারদীয় দুর্গাপূজা উৎসব পালন করুন। সুস্থ থাকুন নিরাপদে থাকুন। 

 

শুভেচ্ছান্তে,

আমিনুল ইসলাম স্বপন 

সহ সাধারণ সম্পাদক

 কুলাউড়া অয়েল ফেয়ার এসোসিয়েশন কাতার শাখা ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ