আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার,বড়লেখা মোঃ শামীম আল ইমরান আজ বড়লেখা উপজেলার বিভিন্ন দূর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন। এসময় বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম সর্দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান, একাডেমিক সুপারভাইজার মোঃ শাখাওয়াত হোসেন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন, দাসের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কমর উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।এসময় সনাতন ধর্মাবলম্বীদের সাথ শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করে স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দূর্গাপূজা উদযাপনের আহবান জানানো হয় এবং নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতির খোজ খবর নেয়া হয়।
